ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে প্রথম আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এর ৩ মিনিট পর প্রবেশ করেন নৌ প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। পরে ৯ টা ১৬ মিনিট নাগাদ বিমানবাহিনীর প্রধান এয়ারমার্সাল হাসান মাহমুদও প্রবেশ করেন এভারকেয়ার হাসপাতালে।

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়ে ১০ মিনিট পরেই বের হন সেনাপ্রধান। এরপর একে একে বের হন নৌ ও বিমান বাহিনীর প্রধানগণও।

তিন বাহিনীর প্রধান এভারকেয়ার হাসপাতালে আসার আগেই সেখানে উপস্থিত হন এসএসএফের প্রধান। এর আগেই কড়া নিরাপত্তায় বেষ্টনীর আওতায় আনা হয় হাসপাতাল এলাকা। প্রবেশ গেটের ৩ দিকের ৫০ গজে দেওয়া হয় বেরিগেড৷ হাসপাতালে সংরক্ষিত করা হয় প্রবেশাধিকার।

এদিকে, খালেদা জিয়ার অবস্থা বেশ সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি আরও বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে উনাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেওয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন উনাকে বিদেশে নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সর্বোচ্চটা মনে রাখতে হবে রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫