ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সাত কলেজ নিয়ে সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া পরিমার্জন করে চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে কাজ সম্পন্ন করে ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর পক্ষে-বিপক্ষে আন্দোলন চলার মধ্যেই আজ সোমবার এ নিয়ে ব্যাখ্যা দিল মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশটি ওয়েবসাইটে প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন মহল থেকে ৫ হাজারের বেশি মতামত এসেছে। একই সঙ্গে অংশীজনদের নিয়ে ৩টি মতবিনিময় সভা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত সংগ্রহ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এসব মতামত আইনগত ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করে খসড়াটি চূড়ান্ত করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের চেষ্টা চলছে।

এতে আরও বলা হয়, চূড়ান্তকরণের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেটিও অগ্রাধিকার পাচ্ছে। এ লক্ষ্যে সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, অন্তর্বর্তী প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। গত ১১ নভেম্বর ভর্তি ও রেজিস্ট্রেশন-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তী প্রশাসকের ২৮ জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। এতে ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চিত করেন। নতুন শিক্ষাবর্ষ পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়েলও ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৪ ডিসেম্বর অধ্যক্ষ ও ৭ ডিসেম্বর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সভা করেছে মাউশি। বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, শীতকালীন ছুটি শেষে ১ জানুয়ারি ২০২৬ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের স্বাতন্ত্র্য, নারী শিক্ষার সুযোগ সংকোচন না হওয়া, নারীদের জন্য নির্ধারিত কলেজগুলোর বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা, সম্পত্তির মালিকানা সুরক্ষা, মাধ্যমিক স্তরের কার্যক্রম বিঘ্নিত না হওয়া এবং সাত কলেজের সঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কী ধরনের সম্পৃক্ততা থাকবে—এ সব গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখেই খসড়া পরিমার্জন চলছে। সময়সাপেক্ষ এ প্রক্রিয়ায় ধৈর্যশীল আচরণ কামনা করেছে বিভাগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের এক গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ন্যায্য স্বার্থ রক্ষা করে একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। গুজব, অসম্পূর্ণ তথ্য বা ব্যক্তিগত ব্যাখ্যার ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

সাত কলেজ নিয়ে সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫