ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

হঠাৎ করেই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন দুই এমপি, কারণ কি

২০১৬-১৭ অর্থবছরের ১০ম সংসদের একাদশ অধিবেশনে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশনের শুরু থেকেই উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৫টার দিকে মাগরিবের নামাজের জন্য ২৫ মিনিট অধিবেশন বিরতি ঘোষণা করেন স্পিকার। সাংসদদের অনেকেই নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

এমন সময় প্রধানমন্ত্রী নিজ আসন থেকে উঠে দাঁড়াতেই তার পাশে এসে দাঁড়ান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।  এসময় দুজনের মধ্যে কিছু কথাবার্তা

হচ্ছিল।  খানিক পর আরেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর এসে যোগ দেন।

কথা বলতে বলতে প্রধানমন্ত্রী দু-এক কদম করে সামনের দিকে এগোচ্ছিলেন।  তখনই হঠাৎ করে কোথা থেকে দুই সাংসদ এসে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।  প্রধানমন্ত্রী তাদের সঙ্গে অল্প কিছু সময় কথা বলেন।  এরপর তাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় ২০ থেকে ২৫ সাংসদ এসে সেখানে হাজির হোন।

কিন্তু কেন হঠাৎ দুই সংসদ সদস্য প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না- এ ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।  ওই দুই সাংসদের পরিচয়ও জানা যায়নি।

এরপর শুরু হয় কথাবার্তা ও কুশল বিনিময়। প্রধানমন্ত্রী বেশ হাসিখুশিভাবেই সবার সঙ্গে কথা বলেন।  একপর্যায়ে তিনি নামাজের উদ্দেশ্যে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

২ জুন বৃহস্পতিবার সংসদে বাজেট অধিবেশন চলাকালে এমন দৃশ্যের অবতারণা হয়।  বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়।  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বভাবসুলভ ভঙ্গিতে বাজেট বক্তৃতা শুরু করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

হঠাৎ করেই প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন দুই এমপি, কারণ কি

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬