ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

শিল্পীসংকটে নাটক ইন্ডাস্ট্রি

গেল বছর ইউটিউবে প্রায় ৩০০ নাটক প্রযোজনা করেছেন আলি বাসীর। প্রযোজনার বর্তমান পরিস্থিতি তুলে ধরে এই প্রযোজক বলেন, ‘গেল বছরের ধাক্কায় নাটকের ইন্ডাস্ট্রি কিন্তু এখনও ঘুরে দাঁড়ায়নি, আমাদের ব্যবসার বড় একটা অংশ কিন্তু আসে স্পন্সরের মাধ্যমে, দেশের বর্তমান পরিস্থিতিতে বড় ব্যবসায়ীদের ব্যবসা খারাপ যাচ্ছে, আমরা লগ্নিকারক পাচ্ছি না।’ নাটকের সামগ্রিক অবস্থার অবনতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘প্রধান অভিনেতা-অভিনেত্রী’ সংকটের কথা জানিয়েছেন আলি বাসীর। ‘গত দুই বছর ধরে নাটকের অবস্থার একটা অবনতি হয়েছে, তার কারণ আমাদের প্রধান যেসব অভিনয়শিল্পী ছিল, অর্থাৎ যাদের বড় একটা দর্শকশ্রেণি ছিল, যেমন- জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেক শিল্পীই নাটক থেকে দূরে সরে গেছেন। এই কারণে নাটকের ইন্ডাস্ট্রিতে শিল্পী ক্রাইসিস চলছে।’

তবে বর্তমানে যারা নাটকে জনপ্রিয় তারা বলছেন নতুন বছরে তারা ভালো কাজের দিকেই নজর দেবেন বেশি। তৌসিফ মাহবুব বলেন, ‘নতুন বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, পুরোনো ভুল নতুন করে করব না। আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করে। আমার অভিনয়জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনেও অনেক সময় অনেক ভুল করেছি। এই ভুলগুলো থেকে শিখেই আমি আজকের তৌসিফ মাহবুব, এতটুকু পর্যন্ত এসেছি; কিন্তু একই ভুল যদি আবার করি, সেটা মানুষকে সামনে এগোনো থেকে আটকে রাখে। আমার সামনের যাত্রাটা যেন আরও মসৃণ হয়, আমি যেভাবে চাই সেভাবেই যেন হয়। যে কারণে পুরনো ভুল আর করতে চাই না।’

ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান মনে করেন নাটকের মানও কমে গেছে। তিনি বলেন, ‘ইউটিউব নাটকের বড় একটা দর্শকশ্রেণি গ্রামীণ, বিভিন্ন জেলাকেন্দ্রিক। তারা আবার কমেডি নাটক পছন্দ করেন। এই কমেডি তৈরি করতে গিয়ে নাটকের মান পড়ে গেছে। গল্পেরও ভিন্নতা কমে গেছে।’ নির্মাতা ভিকি জাহেদ চাচ্ছেন এই বছর এক্সপেরিমেন্টাল কাজ বেশি করতে। তিনি বলেন, ‘নির্মাতা হিসেবে আমি মনে করি, এক্সপেরিমেন্ট না করলে নির্মাতা হিসেবে উন্নতি করা সম্ভব না। উন্নতি করতে হলে জনরা, গল্প নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করতে গিয়ে আপনি সব সময় সফল হবেন-এমনও না। কিছু এক্সপেরিমেন্ট হয়তো মানুষ এখন পছন্দ করছে না, পাঁচ বছর পর ওই কনটেন্টটা দেখবে। নির্মাতা হিসেবে আপনার সে সাহসটা থাকতে হবে। ২০২৬ সালে এক্সপেরিমেন্ট করতে চাই। সেটা ওটিটির ক্ষেত্রে হোক, টিভির ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক। যেহেতু মানুষ আমাকে ভিন্নধর্মী জনরার জন্যই পছন্দ করে, সেই ধারাটা বজায় রাখার চেষ্টা করব।’

ভিন্ন চিন্তা করছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অভিনেত্রী হিমি। তিনি বলেন, ‘গত বছর অনেক বেশি কাজ করা হয়েছে। দর্শকের সঙ্গে অনেক বেশি কানেক্টেড ছিলাম; কিন্তু এর বিপরীতে নিজেকে, পরিবারকে বা আমার যেসব প্যাশন আছে, যেমন পেইন্টিং, বই পড়া- এগুলোতে সময় দেওয়া হয়নি। এ বছর এ জায়গাগুলোতে সময় দিতে চাই। আর গত বছরের শেষ থেকেই আমি কাজের পরিমাণ কমিয়েছি, এ বছরও ওভাবেই কাজ করব। যে কাজ ভালো লাগবে, সেগুলো করব আর শখের কাজগুলো করব।’ তাসনিয়া ফারিণ চাচ্ছেন গুছিয়ে কাজ করতে। তিনি বলেন, ‘গত বছর আমার প্রোডাকশন হাউস ফড়িং ফিল্মস খুলেছি। এই বছর প্রোডাকশন হাউস থেকে নিয়মিত কাজের পরিকল্পনা করেছি; সেটি হতে পারে গান, ফিকশন কিংবা ওটিটিসহ যে কোনো মাধ্যমের কাজ। এই বছর রোজার ঈদে আমার সিনেমা আসবে। এই বছর আরও গুছিয়ে, পরিকল্পনা করে কাজ করব।’

বর্তমান সময়ের বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তিনি বলেন, ‘এমন সব কাজে যুক্ত হতে চাই, যেন মানুষের মনে নিজের জায়গাটা ধরে রাখতে পারি। আমার কিছু পরিকল্পনা আছে। বছরজুড়ে এমন কিছু কাজ করতে চাই, যেগুলো মানুষের মনে দাগ কাটবে। সেই পরিকল্পনায় এগোনোর চেষ্টা করব। কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা ধরে রাখতে চাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

শিল্পীসংকটে নাটক ইন্ডাস্ট্রি

আপডেট টাইম : ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬