ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

দেশীয় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান পার করছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়। মা হতে চলেছেন তিনি। এই সুখবর কালবেলাকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানান, তার জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। মাতৃত্বের অনুভূতিকে তিনি বর্ণনা করেন জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগঘন অভিজ্ঞতার একটি হিসেবে। পরিবার ও ভক্তদের ভালোবাসা এবং দোয়ায় তিনি ভীষণভাবে আপ্লুত বলেও জানান এই অভিনেত্রী।

এই আনন্দঘন মুহূর্তে ভবিষ্যৎ সন্তানের নামও আগেভাগেই ঠিক করে রেখেছেন প্রিয়াঙ্কা জামান।

তিনি বলেন, ছেলে হলে সন্তানের নাম রাখবেন ‘আফফান বিন রাকিব’ এবং মেয়ে হলে নাম রাখবেন ‘মারিয়াম বিন্তে রাকিব’। নতুন অতিথিকে ঘিরে এখন অপেক্ষা, ভালোবাসা আর স্বপ্নে ভরা দিন কাটছে তার।

প্রিয়াঙ্কা জামানের মা হতে যাওয়ার খবরে এরই মধ্যে বিনোদন অঙ্গনে এবং ভক্তদের মাঝে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুই মাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

আপডেট টাইম : ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬