ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

প্রতিবছরের প্রথম দিনে স্কুল আঙিনায় নতুন বই হাতে শিশুদের উচ্ছ্বাস- এই দৃশ্যই ছিল বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় উৎসব ‘বই উৎসব’। তবে ২০২৬ শিক্ষাবর্ষে সেই উৎসবের রঙ মলিন। জানুয়ারির অর্ধেক পার হয়ে গেলেও দেশের বহু শিক্ষার্থীর হাতে এখনও পৌঁছায়নি বিনামূল্যের পাঠ্যবই। ফলে প্রশ্ন উঠেছে- সময়মতো বই দিতে পারল না কেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)?

অনুসন্ধানে জানা গেছে, দেরিতে শুরু হওয়া দরপত্র প্রক্রিয়াই এবারের প্রধান সংকটের কারণ। পাঠ্যবই ছাপার মূল ভিত্তি হলো টেন্ডার ব্যবস্থা। অথচ নির্ধারিত সময়ের অনেক পরে দরপত্র আহ্বান করায় পুরো প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দেয়। একাধিক লটে যোগ্য দরদাতা না পাওয়ায় বারবার পুনঃটেন্ডার করতে হয়। এতে ছাপার কাজ শুরুতেই কয়েক মাস পিছিয়ে যায়।

মুদ্রণ সমিতির সাবেক এক সভাপতি বলেন, ‘পাঠ্যবই প্রকল্পে সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এবার দরপত্র ব্যবস্থাপনায় প্রয়োজনীয় শৃঙ্খলার ঘাটতি ছিল।’

নতুন শিক্ষাক্রমের চাপ

চলতি বছর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও প্রস্তুতি ছিল সীমিত। বহু বইয়ের পাণ্ডুলিপি একাধিকবার সংশোধন, কনটেন্ট পুনর্বিন্যাস এবং নীতিগত সিদ্ধান্তে বিলম্ব পুরো প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে।

শিক্ষাবিদ অধ্যাপক ড. সুলতানা নাহার বলেন, ‘শিক্ষাক্রম সংস্কার ইতিবাচক উদ্যোগ। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া বাস্তবায়নের চাপ বই উৎপাদন প্রক্রিয়াকে ব্যাহত করেছে।’

প্রশাসনিক অস্থিরতার প্রভাব

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে প্রশাসনিক কর্মকাণ্ডেও। নীতিগত সিদ্ধান্তে দেরি, টেন্ডার বাতিল এবং বারবার নির্দেশনা পরিবর্তনের ফলে পুরো কার্যক্রমে দেখা দেয় বিশৃঙ্খলা। এনসিটিবির এক সাবেক কর্মকর্তা বলেন, ‘শিক্ষার মতো স্পর্শকাতর খাতে ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। কিন্তু অস্থির সিদ্ধান্ত সেই ধারাবাহিকতাই নষ্ট করেছে।’

ছাপাখানার সংকট

পাঠ্যবই ছাপার দায়িত্বে থাকা একাধিক প্রেস মালিক জানান, কাজ হাতে এসেছে দেরিতে, অথচ সময়সীমা ছিল অত্যন্ত সীমিত। তাদের ভাষ্য, এত অল্প সময়ে কোটি কোটি বই ছাপা বাস্তবসম্মত নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে কাগজের মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং ব্যাংকঋণের জটিলতা।

মাঠপর্যায়ের বাস্তবতা

ঢাকার মিরপুরের একটি বিদ্যালয়ের শিক্ষক শারমিন আক্তার বলেন, ‘ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অনেক বই এখনও পাওয়া যায়নি। বই ছাড়া পাঠ পরিকল্পনা করেও তা বাস্তবায়ন করা যাচ্ছে না।’

রামপুরার অভিভাবক নাজমা বেগমের আক্ষেপ, ‘মেয়েটা স্কুলে যাচ্ছে ঠিকই, কিন্তু বই ছাড়া পড়বে কীভাবে? বাধ্য হয়ে গাইড বই কিনতে হচ্ছে।’

এনসিটিবির বক্তব্য

এনসিটিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংকটের কথা স্বীকার করে বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জানুয়ারির মধ্যেই অধিকাংশ বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিলম্ব অনাকাক্সিক্ষত হলেও এটি সাময়িক।’ তবে শিক্ষাবিদদের মতে, এই ‘সাময়িক সংকট’ প্রতিবছরই ফিরে আসে, কিন্তু স্থায়ী সমাধান হয় না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পাঠ্যবই সংকটে ক্লাস কার্যক্রমে ধীরগতি আসে, শিক্ষার্থীদের আগ্রহ কমে এবং কোচিং ও গাইডনির্ভরতা বাড়ে। গ্রামীণ এলাকায় ভোগান্তি আরও বেশি, যেখানে অভিভাবকরা অনলাইনের পিডিএফ কপিও প্রিন্ট করতে পারেন না।

সমাধানের পথ

শিক্ষাবিদরা সময়মতো বই বিতরণ নিশ্চিত করতে কয়েকটি উদ্যোগের কথা বলেছেনÑ যেমন অন্তত ৮-১০ মাস আগে আগাম টেন্ডার ক্যালেন্ডার প্রণয়ন, শিক্ষাক্রম ও বই উৎপাদনে দীর্ঘমেয়াদি সমন্বিত মাস্টারপ্ল্যান, স্বাধীন ও শক্তিশালী তদারকি সেল, জরুরি প্রয়োজনে ই-বুক প্রস্তুতি, কাগজ আমদানিতে শুল্কছাড় ও মুদ্রণশিল্পে সহজ ঋণ সুবিধা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ বলেন, ‘বিনামূল্যের পাঠ্যবই কর্মসূচি শুধু একটি সরকারি উদ্যোগ নয়। এটি কোটি শিশুর শিক্ষাযাত্রার প্রথম সোপান। বছরের শুরুতেই সেই সোপানে ধাক্কা লাগলে ক্ষতিটা শুধু শিক্ষার নয়, পুরো জাতির ভবিষ্যতের।’ তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আবারও ফিরবে সেই চেনা দৃশ্যÑ নতুন বছরের সকালে বই হাতে উচ্ছ্বসিত শিশুদের হাসিমুখ।

উল্লেখ্য, এনসিটিবির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৩০ কোটি ২ লাখের বেশি। ১৫ জানুয়ারি পর্যন্ত প্রায় ৯০ শতাংশ পাঠ্যবই সরবরাহ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

আপডেট টাইম : ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬