ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আল জাজিরার ওপর আবারও নিষেধাজ্ঞা বাড়ালো ইসরাইল

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার ওপর আবারও নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইসরাইল। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের কার্যক্রম ও তেল আবিবে তাদের অফিস বন্ধ রাখার ওপর আরও ৯০ দিন নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটি।

রবিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান ইসরায়েলি যোগাযোগমন্ত্রী শ্লোমো কারাহি। ইসরাইলের অভ্যন্তরে আল জাজিরার ইউটিউব চ্যানেল নিষিদ্ধের কথাও উল্লেখ আছে বিবৃতিতে।

এর আগে ২০২৪ সালের মে মাসে ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। সে সময় জাতীয় নিরাপত্তায় হুমকি হিসেবে বিবেচিত এমন বিদেশি সম্প্রচারকদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের অনুমতি দিয়ে একটি আইন পাস হয় দেশটিতে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল জাজিরার অফিসেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আল জাজিরার ওপর আবারও নিষেধাজ্ঞা বাড়ালো ইসরাইল

আপডেট টাইম : ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬