ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ডাক্তারই মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দিবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। বলেছেন, মানুষকে যেন ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, বরং ডাক্তারই মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দিবে।

দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রথম নিজ এলাকা নরসিংদীর মনোহরদী যান সরদার সাখাওয়াত হোসেন বকুল। সকালে নিজ বাড়িতে পৌঁছলে এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দেন চিকিৎসাসেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশের প্রয়োজনীয় এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল কলেজ স্থাপন করার পাশাপাশি নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট চালুর পরিকল্পনার কথাও জানান সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ডাক্তারই মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দিবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬