ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন বাংলাদেশি রাবাব ফাতিমা কিস্তির টাকার টেনশনেই বৃষ্টির দিনে রিকশা চালাই ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিন সাংবাদিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব পদে তিনজন সাংবাদিককে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মোস্তফা জুলফিকার হাসান, জাহিদুল ইসলাম রনি এবং মো. সুজাউদ্দৌল্লা সুজন।

সোমবার (২ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তারা এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত তিনজনের মধ্যে মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বর্তমানে একাত্তর টিভি–এর ডেপুটি হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক সমকাল, কালের কণ্ঠ ও আমাদের সময়–এ কাজ করেছেন।

জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেস ক্লাব–এর ব্যবস্থাপনা কমিটির সদস্য, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)–এর ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)–এর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য। এর আগে তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দৈনিক দিনকাল ও দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক কাজ করেছেন।

অন্যদিকে, মো. সুজাউদ্দৌল্লা সুজন (সুজন মাহমুদ) বর্তমানে বাংলাভিশন–এ কর্মরত আছেন। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিন সাংবাদিক

আপডেট টাইম : ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬