ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে কি না, তা নির্ভর করছে জাতীয় সংসদের ওপর।

মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে অধ্যাদেশ জারি করেছে, নির্বাচন কোন পন্থায় হবে, জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয় হবে।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে।

ভেঙে দেওয়ার পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সরকার এখন যে অনুযায়ী ব্যবস্থা নিতে বলছে, নির্বাচন কমিশন (ইসি) সেভাবেই ব্যবস্থা নেবে। ইসির কাজ ব্যবস্থাপনা করা।

অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে নারী আসনের নির্বাচনে আনুপাতিক হারে দলগুলো আসন পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে কি না, সিদ্ধান্ত সংসদে: ইসি আনোয়ারুল

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬