ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা সংশোধন করা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ঢুকে গেছে। একইসঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অভিযোগ রয়েছে। এসব চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেন ঠিকভাবে কাজ করতে পারি এবং যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে তা যেন সততার সঙ্গে পালন করতে পারি।
তিনি জানান, খালেদা জিয়ার চিন্তা-চেতনা এবং জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সরকার কাজ করছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে মন্ত্রী বলেন, সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তার মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধা ঢুকে গেছেন। বিষয়টি আমরা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসময় আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ও ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা সংশোধন করা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬