ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জীবিত

বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থল প্রাণী হিসেবে পরিচিত বিশাল কচ্ছপ ‘জনাথন’-এর মৃত্যুর খবর ভুয়া বলে প্রমাণিত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ গুজব পরে কর্তৃপক্ষ নিশ্চিতভাবে খ-ন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৯৩–১৯৪ বছর বয়সী এই কচ্ছপটি এখনো জীবিত এবং সুস্থ রয়েছে। সে দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে বসবাস করছে এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থল প্রাণী হিসেবে স্বীকৃত।
গুজবটির সূত্র ছিল একটি ভুয়া সামাজিক মাধ্যম পোস্ট, যেখানে তার মৃত্যুর দাবি করা হয় এবং এর মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছিল। পরে জানা যায়, এটি একটি প্রতারণামূলক প্রচারণা ছিল। স্থানীয় প্রশাসন ও তত্ত্বাবধায়করা নিশ্চিত করেছেন, ‘জনাথন’ সম্পূর্ণ সুস্থ আছে এবং আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে।
বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা আবারও প্রমাণ করে- সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সূত্র : জে এন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ জীবিত

আপডেট টাইম : ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬