ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

দৌলত‌দিয়ায় দুই কাতল বিক্রি হলো ৯১ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ী গোয়ালন্দের দৌলত‌দিয়ার মাছ বাজারের আড়তে ২৮ কে‌জি ৫০০ ও ১৮ কে‌জি ওজনের দুইটি কাতল বি‌ক্রি হয়েছে ৯১ হাজার ৫০০ টাকায়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের রেজাউল মন্ড‌ল ও আনু খা’র আড়ত থেকে সম্রাট শাজাহান শেখ বিশাল আকৃ‌তির কাতল মাছ দুইটি কিনেন।

শাজাহান শেখ দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার সা‌কিল সোহান মৎস্য আড়তের মা‌লিক।

এ সময় নিলামে সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে ‌মোট ৬২ হাজার ৭০০ ও ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ সহ মোট ৯১ হাজার ৫০০ টাকায় বি‌ক্রি হয়।

জানা‌ গেছে, শুক্রবার রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের সহযোগীদের নিয়ে দৌল‌দিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুই জনের জালে এক‌টি করে দুইটি বিশাল আকৃ‌তির কাতল ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারে এনে ওজন করে দেখেন এক‌টির ওজন ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও অন্যটির ওজন ১৮ কে‌জি।
এদিকে বিশাল আকৃতির মাছ‌টি একনজর দেখতে ভিড় করেন উৎসুক ও স্থানীয়রা। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলত‌দিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে সকালে ২৮ কে‌জি ৫শ গ্রাম ও ১৮ কে‌জি ওজনের বড় দুইটি কাতল মাছ ৯১ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বি‌ক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন। কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা চলছে। মাছটি বিক্রি হয়ে যাবে। তাছাড়া পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

দৌলত‌দিয়ায় দুই কাতল বিক্রি হলো ৯১ হাজার ৫০০ টাকায়

আপডেট টাইম : ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬