ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন মূল লক্ষ্য: সিইসি

জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও স্থানীয় সরকার নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্থাটি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গভাবে পর্যবেক্ষণ তুলে ধরে।

নির্বাচন আয়োজনে সরকারের সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন সিইসি। বলেন, রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় কমিশন।

এম নাসির উদ্দিন বলেন, ‘ঐতিহাসিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে সংঘাতের ঘটনা বেশি হয়েছে। অনেক জায়গায় শুধু প্রাণহানি নয়, বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছে। এ জিনিস থামাতে হবে। তা থামানোটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আমরা কোনো রক্তপাত চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আমরা দিতে চাই। আমরা সবার সহযোগিতা চাই।’

এসময় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের পর্যবেক্ষণে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোট ভোটের দিন সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ, স্বাভাবিক এবং নিরাপদ।

জাতীয় নির্বাচনের মাধ্যমে অর্জিত আস্থাকে টেকসই রূপ দিতে ইসি’র প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন মূল লক্ষ্য: সিইসি

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬