ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ১৫ লাখ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার কর্মজীবী মানুষ। এতে যমুনা সেতু পারাপারে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

সোমবার (২৫ মে) সকাল ৯ টার দিকে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এর বিপরীতে সর্বমোট ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে সেতুর উভয়পাশে মোট ১৮টি বুথ চালু করা হয়েছে। যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।

অপরদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা। এ টোল আদায়ে সেতুর উভয়পাশে ৯ টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে চারটি বুথ বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ১৫ লাখ

আপডেট টাইম : ০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬