ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

মিঠামইনে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত

কিশোরগঞ্জের মিঠামইনে চালবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাদের সন্তান নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ভাতশালা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মো. সাফাজউদ্দিনের ছেলে মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও তাদের সন্তান আয়ান (৬)।

মনির হোসেন কিশোরগঞ্জ জেলা শহরের নিউ টাউনে একটি কোচিং সেন্টার চালাতেন। তিনি সর্বশেষ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে মিঠামইন থেকে চালবোঝাই একটি পিকআপ ভ্যান অষ্টগ্রাম হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে, মোটরসাইকেল আরোহী মনির হোসেন স্ত্রী-সন্তানকে নিয়ে অষ্টগ্রাম থেকে মিঠামইনে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে ভাতশালা সেতুর কাছে পিকআপটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সবাই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তারা নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ব্যারিকেড দিয়ে পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে খবর দেন। আটক পিকআপ চালক মো. শরিফ মিয়া (২৫) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সাদকখালি গ্রামের মো. আবু কালামের ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেছেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

মিঠামইনে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী ও সন্তান নিহত

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬