ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

রক্তনালীর অস্থিরতা থেকে পলিপ হয়

বাঙালী কণ্ঠ নিউজঃ নাকে পলিপ কেন হয় তা নিয়ে এখনও গবেষণা চলছে। সাধারণভাবে বলা যায়, নাকে অ্যালার্জি এর প্রধান কারণ। ধূলাবালি, ধোঁয়া থেকে অ্যালার্জি হয়, ফাংগাল ইনফেকশন থেকে নাকে ও সাইনাসজুড়ে পলিপ হতে পারে।

নাকের ভেতর রক্তনালীর অস্থিরতা থেকে পলিপ হয় বলে গবেষকরা মনে করেন। পলিপ, গলায় অ্যালার্জি বা ফ্যারেনজাইটিস এবং ফুসফুসের অ্যালার্জি বা অ্যাজমা- এ তিনের মধ্যে সম্পর্ক আছে, যাদের হাঁপানি আছে তাদের ৫৫-৭০ জনের নাকে অ্যালার্জি থাকে।

চিকিৎসা: প্রাথমিক চিকিৎসা হল ধূলাবালি, ধোঁয়া ও ঠাণ্ডা এড়িয়ে চলা। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নাকে স্টেরয়েডজাতীয় স্প্রে ব্যবহার করলে পলিপ চলে যায়।

পলিপের সর্বাধুনিক ও উত্তম চিকিৎসা হল অ্যান্ডোসকোপের সাহায্যে পলিপগুলো শেকড় থেকে ফেলে দেয়া। সাইনাসে পলিপ হলেও অ্যান্ডোসকপের মাধ্যমে ফেলে দেয়া সম্ভব।

পলিপ তাদের উৎপত্তিস্থল থেকে সম্পূর্ণ ফেলে দিলে সাধারণত নতুন করে আর পলিপ হয় না। মনে রাখা দরকার, পলিপ ছাড়াও নাকে মারাত্মক ইনফেকশন, টিউমার, ক্যান্সার ও কিছু জটিল সমস্যা আপাতদৃষ্টিতে পলিপ আকারে প্রকাশ পেতে পারে।

পলিপ যখন নাককে সম্পূর্ণ বন্ধ করে দেয় তখন অপারেশন ছাড়া উপায় থাকে না। স্থানিক অবশ করে বা রোগীকে অজ্ঞান করে পলিপ ফেলে দেয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

রক্তনালীর অস্থিরতা থেকে পলিপ হয়

আপডেট টাইম : ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭