ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে দুই দেশের মানুষের মধ্যে যে আবেগঘন সম্পর্ক তৈরি হয়েছে, সেই বন্ধনের আরেকটি উজ্জ্বল প্রকাশ দেখা গেল এই শুভেচ্ছা বার্তায়।

২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের অভূতপূর্ব ভালোবাসা ও উচ্ছ্বাস বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। লিওনেল মেসিদের বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিল আর্জেন্টাইন ফুটবল মহল। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলের এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে।

সেই সম্পর্কের ধারাবাহিকতায় ঈদুল আজহার আগের দিন বাংলাদেশিদের উদ্দেশে বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত কয়েক সেকেন্ডের ভিডিওতে ‘ঈদ মোবারক’ বলতে শোনা যায় লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’

তবে ভিডিওটিতে ফুটবলারদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংস্করণ ব্যবহার করা হয়েছে। যদিও চেহারা ও উপস্থাপনা ছিল প্রযুক্তিনির্ভর, তবুও শুভেচ্ছা বার্তাটি বাংলাদেশি সমর্থকদের জন্য ছিল হৃদয়ছোঁয়া এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ।

ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই শুরু হওয়া বাংলাদেশ-আর্জেন্টিনার এই আবেগী সংযোগ সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে বলেই মনে করছেন ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানালো আর্জেন্টিনা

আপডেট টাইম : ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬