ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন নথিভুক্ত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে তার দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল চেয়ে করা আবেদন নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আবেদনটি করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম।

শুনানি শেষে সকালে বিচারকের উপস্থিতিতে এক পুলিশ কর্মকর্তা বিচারকের আদেশ পড়ে শুনিয়ে জানান, বাদীর পক্ষের আবেদন মঞ্জুর করা হয়েছে। পূর্বের লাশ উত্তোলনের আদেশ বাতিল করা হয়েছে। যার প্রেক্ষিতে তা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়।

পরবর্তীতে, প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, লাশ উত্তোলনের আদেশ বাতিল হয়নি। আদালত আবেদনটি নথিভুক্ত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন নথিভুক্ত

আপডেট টাইম : ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬