ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে

দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, এখনো দেশটির তরফ থেকে কোনো জবাব মেলেনি।

মন্ত্রী বলেন, আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগিরই জানানো হবে।

শুক্রবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এস কথা বলেন।

বেনজীর আহমেদকে দেশে ফেরানোর বিষয় অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাকে গ্রেফতারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর, তার ত্রিশ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। কিন্তু তিন দিনের মধ্যেই তারা সেসব প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়।

বেনজীর অন্য দেশের পাসপোর্ট বহন করছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়ে তাকে ফেরানো কঠিন কি না জানতে চাইলে সালাউদ্দিন বলেন, আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।”

বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেফতার হওয়ার খবর সামনে আসে ১৪ জুন। ওই দিন সংসদে খবরটি জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে