ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এনটিভি

দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আজ শুক্রবার (৩ জুলাই) ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আজ রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শুরুতেই এনটিভির বিভিন্ন বিভাগের কর্মীরা পর্যায়ক্রমে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সকাল থেকেই শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনেরা সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই চ্যানেলকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।

আগত অতিথিরা বলেন, এনটিভি সবসময় দেশ ও মানুষের কথা বলে এসেছে। আগামীতেও সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস রেখে এগিয়ে যাবে—এনটিভির কাছে আমাদের এমনটাই প্রত্যাশা।

এনটিভিকে শুভেচ্ছা জানান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা বিএনপির নেতৃবৃন্দ, কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, এনবিএসহ চ্যানেল আই ও চ্যানেল নাইন, ইউনিয়ন ইন্সুরেন্স, খান মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, রূপায়ণ গ্রুপ।  আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সরকারের মন্ত্রীগণ, স্পিকার, বিভিন্ন রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, কলাকুশলী ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এনটিভি

আপডেট টাইম : ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬