ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাবার থেকে শরীরে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে যা বলছে বিজ্ঞান সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন মোদির আমন্ত্রণ রিভিউ করছে ঢাকা বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন কৃষকের ‘কপাল পুড়িয়ে’ ভেকু দিয়ে খাল খনন খাদ্য নিরাপত্তা-কৃষকের স্বার্থে এগ্রিভোল্টাইক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে

আগামী উইন্ডোতেই স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা

বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’, যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। ২০২৪ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০২৪ ইউরো জয়ী স্পেনের এই লড়াই দীর্ঘদিন ধরেই সূচি ও ভেন্যু জটিলতায় আটকে ছিল।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি চলতি বছরের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেই সূচি বাতিল করা হয়।

এরপর ভেন্যু নিয়ে শুরু হয় দুই দেশের টানাপোড়েন। স্পেন চেয়েছিল ম্যাচটি মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করতে, অন্যদিকে আর্জেন্টিনার দাবি ছিল বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়াম। কোনো পক্ষই অবস্থান থেকে সরে না আসায় ফিনালিসিমার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

তবে ২০২৬ বিশ্বকাপের উত্তেজনা শেষ হওয়ার পর আবারও আলোচনায় গতি এসেছে। মার্কার দাবি, আগামী ৯ থেকে ১৭ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

যদিও ফিনালিসিমার চূড়ান্ত তারিখ, ভেন্যু কিংবা আয়োজনসংক্রান্ত বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কনমেবল বা উয়েফা। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ ফাইনালের পর আবারও ফুটবলপ্রেমীরা দেখতে পারেন মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেনের আরেকটি হাইভোল্টেজ লড়াই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

খাবার থেকে শরীরে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে যা বলছে বিজ্ঞান

আগামী উইন্ডোতেই স্পেন-আর্জেন্টিনা ফাইনাল আয়োজন করতে চায় ফিফা

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬