ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলো একশ’ মেট্রিক টন কাঁচা মরিচ

দেশের বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতা চলছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতেও। গেল ১৫ দিনে ৫০ টাকা থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা। এই অস্থিরতার মধ্যে শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি।

সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।

ট্রাক প্রতি রয়েছে ৯-১১ মেট্রিকটন কাঁচা মরিচ। আমদানি অনুমতির প্রথম দিনে একশ’ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন। তিনি বলেন, অনুমতি পাওয়ার পরপরই দশ ট্রাক মরিচ এরইমধ্যে দেশে এসেছে। এই মরিচ চলে যাবে দেশের বিভিন্ন বাজারে। আগামীকাল থেকেই মরিচের দাম কমে যাবে।

ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাবে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, আগামীকাল আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানি হবে। এতে দেশের বাজারের অস্থিরতা কেঁটে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলো একশ’ মেট্রিক টন কাঁচা মরিচ

আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬