ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব প্রতিটি স্কুলে উন্নত কম্পিউটার ল্যাব নিশ্চিত করতে হবে : অর্থমন্ত্রী স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করলো বাংলালিংক ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার শেষ, চিকিৎসাসেবা চালুতে দরকার আসবাব ও যন্ত্রপাতি গণহত্যার দায়ে ইসরায়েলকে দায়ী করা নাভি পিল্লাই পেলেন নোবেল শান্তি পুরস্কার ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ

করিমগঞ্জে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত, বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জের পাঁচ উপজেলার ৪২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজ শনিবার বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে ও লাঠিচার্জ করে। এতে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মজিবুর রহমান খানসহ অন্তত ৫ জন আহত হন।  এ সময় দুটি ব্যালট বাক্স ভাংচুর ও বেশকিছু ব্যালট পেপার ছিনতাই হয়। পরে এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার বদরুল আলম।

এদিকে, গুণধর ইউনিয়নের উরদিঘি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভূইয়ার সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন। কেন্দ্রে প্রভাব বিস্তার করতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ছাড়া পাকুন্দিয়া উপজেলার বদিয়া ইউনিয়নের বুরুদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকালে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হন। দুপুরে পুলেরঘাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন। এ ছাড়া ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ  ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব

করিমগঞ্জে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত, বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ২৫

আপডেট টাইম : ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০১৬