ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে অটোরিকশার রাজত্ব ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিট একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা একটি ইয়ারবাড কতদিন ব্যহবার করা যায় তুচ্ছ ঘটনায় শিল্পীদের আদালতে নেওয়া যন্ত্রণাদায়ক কলকাতার বিভিন্ন মসজিদে শোনা যায়নি জুমার আজান বিচ্ছেদ হলে রোনালদোর সম্পদের কতটা যাবে জর্জিনার হাতে, ফাঁস ‘গোপন’ চুক্তির তথ্য ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন জন্মদিনে বেগম খালেদা জিয়া সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন

যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতের পর থেকে কমিটি নিয়ে একের পর আলোচনা হয়েছে। যাচাই বাছাইয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। সব কিছু ঠিক থাকলে আজ (১৪ আগস্ট) বিকালের পর যেকোনো সময় ঘোষণা হতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

ওই সূত্র জানায়, সিনিয়র কমিটি হলে সভাপতি পদে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক পদে আমানুল্লাহ আমানের নাম আলোচনার শক্ত অবস্থানে আছে। জুনিয়র কমিটি হলে সভাপতি আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপন ভালো অবস্থানে রয়েছে।

এ ছাড়া ইজাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস এবং আবিদুল ইসলাম খানের নাম আলোচনার টেবিলে।

এর বাইরে উত্তরাঞ্চলের একমাত্র প্রার্থী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার পারভেজের নাম আসছে।

এখন শুধু অপেক্ষার পালা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাদের কাঁধে ছাত্রদলের নেতৃত্বের ভার তুলে দেন।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির। জীবন থেকে ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় বিদায়ের ইঙ্গিত দিয়ে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে অটোরিকশার রাজত্ব ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা

যাদের হাতে উঠতে যাচ্ছে ছাত্রদলের নেতৃত্ব

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে