ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

স্থানীয় নির্বাচনে যুব নেতাদের শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান চরমোনাই পীরের

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করতে দলের যুব আন্দোলনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রতি দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের আগ্রহ বেড়েই চলছে। তাই আন্তরিকতার সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে। স্থানীয় নির্বাচনে ইসলামের পক্ষে ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নারায়ণগঞ্জে যুব আন্দোলনের সহকারি সেক্রেটারি বুলবুল হত্যার বিচার আদায়সহ সব হত্যাকাণ্ড, খুন, গুম ও ধর্ষণ রুখে দিতে যুব আন্দোলনকে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানান চরমোনাই পীর। তিনি বলেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

রেজাউল করিম বলেন, গত জাতীয় নির্বাচনের পর প্রমাণিত হয়েছে, ইসলামী আন্দোলন ইসলামের লেবেল লাগিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না। এদেশের আদর্শিক যুবকদের অনুপ্রেরণার নাম ইসলামী যুব আন্দোলন। আল্লাহর ওয়াদা রয়েছে, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও। তাই মুমিনের গুণাবলি অর্জনে চেষ্টা ও সাধনা চালিয়ে যেতে হবে।

কনভেশনের আগের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটির ঘোষণা দেন চরমোনাই পীর। নতুন কমিটিতে মুফতী মানসুর আহমদ সাকীকে সভাপতি এবং মুফতী রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। এছাড়া আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদ হোসাইনকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মুফতী মানসুর আহমদ সাকি আগের কমিটি সেক্রেটারি জেনারেল ও রহমাতুল্লাগ বিন হাবিব সহকারি সেক্রেটারি জেনারেল ছিলেন।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, যুব আন্দোলনের প্রতিটি কর্মীকে আদর্শবান, নীতিবান ও চরিত্রবান হতে হবে। আগামীতে ইসলামের ব্যানার নিয়ে রাজনীতি করবে ইসলামী আন্দোলন। কোনো মুনাফিককে ইসলামের ব্যানার ব্যবহার করতে দেওয়া হবে না।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর গণআন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব।

যুব আন্দোলনের বিদায়ী সভাপতি আতিকুর রহমান মুজাহিতের সভাপতিত্বে কনভেশনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

স্থানীয় নির্বাচনে যুব নেতাদের শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান চরমোনাই পীরের

আপডেট টাইম : এক ঘন্টা আগে