ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে প্রেসিডেন্টের শোক গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে সহিংসতা, ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার সরকারকে সহযোগিতা করুন, লংমার্চ কেন: রাশেদ খাঁন ইসলামবিরোধী আইন বাস্তবায়ন না করার দাবি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর

ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেফতার জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।

আখতারুজ্জামানকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‌‘ডিবি ভাই হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান আমাকে।’

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতারের সময় এ মন্তব্য করেন তিনি।

গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় মেজর (অব.) আখতারুজ্জামানকে বলেন, ‘ও ভাই, ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই? হ্যান্ডকাফ ছাড়া তো মানুষে কী মনে করবে? আমি ইচ্ছা কইরা… হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান, তাইলে মনে করেন সালাহউদ্দিনের (স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ) মনটা পূর্ণ হইত যে আপনারা অ্যারেস্ট করছেন, বুঝছেন না?।’

গ্রেফতারের আগে আখতারুজ্জামান ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন। এতে তিনি বলেন, ‘দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসী মানুষের আত্মরক্ষার জন্য যদি শহীদ হতে পারি।’

ভিডিওবার্তায় আখতারুজ্জামান বলেন, ‘আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষী, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। শুধু আপনাকে জানিয়ে গেলাম সবাইকে। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে প্রবাসী মানুষের আত্মরক্ষার জন্য যদি শহীদ হতে পারি। আল্লাহর কাছে আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন, আহ্বান কবুল করেন।’

তিনি বলেন, ‘জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকবো, আজীবন থাকবো। যতদিন বেঁচে আছি, এতদিন জনগণের পাশে থাকবো। জনগণের জন্য সংগ্রাম করব। জনগণের জন্য এই জীবন ত্যাগ করব। সবাই ভালো থাকবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি

ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান

আপডেট টাইম : এক ঘন্টা আগে