বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী।
নীলা চৌধুরী বলেন, আমার কাছে গভীর রাতে ফোন আসছে। আমি মনে করি লোকেশন ট্র্যাক করার জন্য এই ধরনের ফোন আসতে পারে। আমার কাছে প্রায় সময় ফোন আসে। আমি সালমান ফ্যানদের ফোন মনে করে সেইগুলো সংগ্রহে রাখি না। এখন থেকে রাখব ভাবছি।
তিনি বলেন, আমি আল্লাহর কাছে নিরাপত্তা চাই। আমি সরকারের কাছে নিরাপত্তা চাই।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























