ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্থিতিশীলতা ঠেকাতে হার্ডলাইনে সরকার একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে বিশেষ ছাড় বাংলাদেশ ব্যাংকের ক্ষুব্ধ ভোটারের কড়া জবাব: যুক্তরাষ্ট্রে ট্রাম্প যুগের অবসানের সূচনা আবাসস্থল সংকটে জাবির অতিথি পাখি মানুষের ভিড়ে কমছে বিচরণ অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমনি, বাদীপক্ষ বলল- ‘ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ’ সাইবার আইনের সংশোধনী সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির বিধান রাখার প্রস্তাব

পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে

পৈতৃক সম্পত্তির অবস্থান বা পরিমাণ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আবার কেউ জমির খোঁজ জানলেও দীর্ঘদিন সেখানে যাতায়াত না করায় তা অন্যের দখলে চলে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শহরে জন্ম ও বেড়ে ওঠা মানুষের পক্ষে গ্রামের জমিজমার নিয়মিত খোঁজ রাখা বেশ কঠিন।

এ ধরনের সমস্যার সমাধানে সরকার চালু করেছে ই-পর্চা (e-Porcha) নামের অনলাইন সেবা। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে ঘরে বসেই বাবা, দাদা কিংবা নানা-নানীর নামে কোথায় কতটুকু জমি রয়েছে, তা সহজে খুঁজে বের করা যায়। মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই জানা সম্ভব এসব তথ্য।

এক সময় জমির খতিয়ান বা মালিকানাসংক্রান্ত তথ্য জানতে ভূমি অফিসে যেতে হতো। এখন আর সেই ঝামেলা পোহাতে হবে না। অনলাইনে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পাশাপাশি ই-পর্চা প্ল্যাটফর্ম থেকেই সার্টিফায়েড কপির জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

জমির তথ্য জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে www.eporcha.gov.bd ওয়েবসাইটে।

এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:—

গুগলে গিয়ে লিখুন ‌‘e-porcha’ এবং প্রথমে যে ওয়েবসাইট আসবে, সেটিতে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘খতিয়ান অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজার নাম নির্বাচন করতে হবে।

এরপর সিলেক্ট করতে হবে আপনার প্রয়োজনীয় CS, SA, RS, BS পর্চার ধরন। আপনি একসঙ্গে সবগুলো নির্বাচন করতে পারবেন না, তাই একবারে একটি করে নির্বাচন করতে হবে।

মৌজার নাম দেওয়ার পর, আপনি খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম অনুযায়ী অনুসন্ধান করতে পারবেন। চাইলে দাদা, বাবা, স্বামী, ভাই বা মামার নাম দিয়েও খোঁজ করা যাবে।

এরপর ক্যাপচা কোড সঠিকভাবে দিয়ে ‌‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন সংশ্লিষ্ট জমির খতিয়ান তথ্য।

এ ডিজিটাল সেবা নাগরিকদের জন্য অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই পাওয়া যাচ্ছে জমির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য।

সরকার ইতোমধ্যে দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার লক্ষ্যে অনেক প্রকল্প গ্রহণ করেছে। এই e-porcha.gov.bd ওয়েবসাইট তারই অংশ, যা নাগরিকদের জমিজমা সংক্রান্ত হয়রানি ও দুর্নীতি হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাই আপনি যদি এখনো না জেনে থাকেন আপনার পূর্বপুরুষদের নামে কোথায় কতটুকু জমি আছে, তবে দেরি না করে আজই ঢুঁ মারুন e-porcha ওয়েবসাইটে। ঘরে বসেই জানতে পারবেন—আপনার সম্পদের প্রকৃত চিত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্থিতিশীলতা ঠেকাতে হার্ডলাইনে সরকার

পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে

আপডেট টাইম : এক ঘন্টা আগে