ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস

ঢালিউডের পর্দায় নানা চরিত্রে দর্শকের মন জয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার অভিনয় নয়, ব্যতিক্রমী সাজ ও ফটোশুট দিয়ে আলোচনায় এলেন তিনি।

লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, রঙিন ওড়না, বড় ঝুমকা আর পাশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল—সব মিলিয়ে নতুন এক লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পরই প্রশংসায় মেতেছেন ভক্তরা। কারও মন্তব্য, ‘আগুন’!গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে লাল রঙের নকশা করা পোশাকের সঙ্গে গলায় রঙিন ওড়না, কানে বড় ঝুমকা ও হাতে চুড়ি পরতে দেখা যায় তাকে।

ঐতিহ্যবাহী সাজের সঙ্গে আধুনিক ফ্যাশনের মিশেলে তৈরি হয়েছে তার পুরো আয়োজন।ফটোশুটে কখনো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, কখনো তাতে বসে আবার কখনো ভিন্ন ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন অপু। তার এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই নজর কেড়েছে অনুসারীদের।

May be an image of motorcycle and road

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়।

কেউ অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ লিখেছেন ‘আগুন’। আবার কেউ কেউ তার এই নতুন লুকের সঙ্গে বলিউড অভিনেত্রীদের ফ্যাশনস্টাইলের তুলনা করেছেন।তবে ছবির পাশাপাশি অপুর দেওয়া ক্যাপশনটিও আলাদা করে নজর কেড়েছে। নিজের জীবনদর্শন তুলে ধরে তিনি লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় অপু বিশ্বাস।

নিয়মিতই নতুন সাজ, ফটোশুট ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার রয়্যাল এনফিল্ডের সঙ্গে তাঁর এই ব্যতিক্রমী ফটোশুট নতুন করে আলোচনায় এনেছে ঢালিউডের এই চিত্রনায়িকাকে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস

প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে