ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

উচ্চ আদালত থেকে হুমকি দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, উচ্চ আদালতে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা যে পাকিস্তানকে হারিয়েছি তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। উচ্চ আদালত থেকে রাজনৈতিক বক্তব্য ও হুমকি ধামকি দেয়া হচ্ছে। আজ সোমবার কৃষিবিদ ইনস্টিটিউটে একুশ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকীতে অনুষ্ঠিত আলোচনায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, সব মেনে নেয়া যায় কিন্তু পাকিস্তানের সঙ্গে তুলনা মেনে নেয়া যায় না। যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র তাদের সঙ্গে আমাদের তুলনা করার বিচার আমি জনগণের কাছে চাচ্ছি।

তিনি বলেন, আমরা যাদের নিয়োগ দিয়েছি তারা পার্লামেন্ট নিয়ে কথা বলছে। সংসদ সদস্য, পার্লামেন্ট, রাষ্ট্রপতি সম্পর্কে কথা বলছেন। উচ্চ আদালতের পার্লামেন্ট সম্পর্কে কথা বলার অর্থ কি? আমাদের মূল সংবিধান ওনার (প্রধান বিচারপতি) পছন্দ নয়, ওনার জিয়ার সংবিধান পছন্দ।

ড. কামাল হোসেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ অ্যাটর্নি জেনারেলকে যে ধরনের অকথ্য ভাষায় বলেছেন। কোনো ভদ্রলোক এভাবে বলতে পারেন না।

প্রধানমন্ত্রী বলেন, যে ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দিয়েছে, সেটা উনি কেড়ে নিতে চাচ্ছেন। সাংসদদের নিয়ে কথা বলা তো ওনাদের দায়িত্ব না। এ কথা ভুললে চলবে না যে, জনগণের প্রতিনিধিরাই সংসদ সদস্য।

পার্লামেন্ট চলে সংবিধানের ভিত্তিতে। পার্লামেন্ট সম্পর্কে যার ধারণা নেই তার পার্লামেন্ট নিয়ে কথা বলা অবান্তর। এ ধরনের কথা বলেন বিভ্রান্ত করা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, এই পার্লামেন্ট যেহেতু মহিলা রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে না, সেহেতু রাষ্ট্রপতিও প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে না- এ কথা বলেই তো ওনার সরে যাওয়া উচিত ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

উচ্চ আদালত থেকে হুমকি দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭