ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

১৭ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগে উকিল নোটিশ

উচ্চ আদালতের রায়ের আলোকে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়গুলোর ১৭ হাজার ৪৪৪টি শূন্য পদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে সরকারকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী বুধবার ডাকযোগে এ নোটিশ পাঠান।

আগামী সাত দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) এবং সব জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী বলেন, ‘উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ১৮ মে সারাদেশে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আলোকে প্রাথমিক শিক্ষা অধিদফতর ৬ জুন সব জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর ও জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা নিতে আদেশ জারি করে। এরপর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে শূন্য পদের সংখ্যা নিয়ে জটিলতার সৃষ্টি হয়।’

এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষে আইন শাখা থেকে রাষ্ট্রপক্ষের এফিডেভিট দিয়ে ১৭ হাজার ৪৪৪টি পদ শূন্য দেখানো হয়। সেই এফিডেভিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার রায়ে সেসব পদে শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। ওই রায় মেনেই অবিলম্বে এসব পদে নিয়োগ দিতে বলা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

১৭ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগে উকিল নোটিশ

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬