ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

স্থগিত ৩৪৬ কেন্দ্রে ভোট ঈদের পর

ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম-সহিংসতায় স্থগিত হওয়া ৩৪৬টি কেন্দ্রে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে ভোট করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। দেড় শতাধিক ইউপিতে এসব কেন্দ্র স্থগিত রয়েছে বলে শুক্রবার জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য অনুযায়ী স্থগিত কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের ওয়ার্ড চিহ্নিত করে পুনরায় ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে। রমজানের মধ্যে পুনঃভোটের সম্ভাবনা ক্ষীণ। ঈদুল ফিতরের পরে পুনঃভোটের জন্য প্রস্তাব রাখা হবে। সব কিছু পর্যালোচনা করে ইসি স্থগিত কেন্দ্রে পুনঃভোটের জন্য সময় নির্ধারণ করবে।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ৬৫টি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৩৭টি, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ২৬টি, চতুর্থ ধাপে ৭ মে ৫৩টি, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩টি ও শেষ ধাপে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

স্থগিত ৩৪৬ কেন্দ্রে ভোট ঈদের পর

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০১৬