ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পদ্মার ওপারে হবে সর্ববৃহৎ বিমানবন্দর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পদ্মার ওপারে দেশের সর্ববৃহৎ বিমানবন্দর নির্মাণ করা হবে। এই বিমানবন্দরের নাম হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। সেই লক্ষ্যে কাজ চলছে।

শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে বিমানবন্দরের জন্য চারটি জায়গা দেখা হয়েছে, যার মধ্যে থেকে একটি জায়গা নির্ধারণ করা হবে।’

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে এর ১৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের ‘হাব’-এ পরিণত করা হবে, যেখানে বিভিন্ন দেশের বিমান এসে নামবে। এ জন্য সরকারের তৃতীয় টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, ২০১৮ সালের মধ্যে এই খাতে সাড়ে ৩ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

পদ্মার ওপারে হবে সর্ববৃহৎ বিমানবন্দর

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬