ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিয়ে করতে হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানাও পাত্র খুঁজছেন

বাঙালী কণ্ঠ নিউজঃ মডেল-অভিনেত্রী সুজানা জাফরের সঙ্গে ভালোবেসে সংসার গড়েছিলেন সংগীতশিল্পী হৃদয় খান। কিন্তু তা বেশিদিন টেকেনি। বছর না পেরোতেই বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন তারা। সম্প্রতি সুজানা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কিন্তু সংসার করতে চাই। সংসারের জন্য আমি পাগল। কিন্তু কপাল খারাপ হলে যা হয়! তাই এবার আর নিজে ঝুঁকি নিতে চাচ্ছি না। পরিবারকে বলেছি। তারাই পাত্র দেখছেন। ভেবেছি প্রবাসী পাত্রকে বিয়ে করব। বিয়ের পর বিদেশে চলে যাব। দেশে থাকতে ইচ্ছা হচ্ছে না।’

সাবেক স্ত্রী সুজানা যখন বিয়ের পাত্র খুঁজছেন, ঠিক তখনই বিয়ে করে ফেলেছেন হৃদয় খান। মানে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই কণ্ঠশিল্পী। সম্প্রতি পারিবারিকভাবে শুভ কাজটি সম্পন্ন হয়েছে। হৃদয়ের একাধিক ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছে। এ বিয়ের সূত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে একটি ছবি। এতে দেখা যাচ্ছে, হৃদয় ও লাল বেনারসী পরা নববধূর সাজে এক তরুণী হাস্যোজ্জ্বলভাবে তাকিয়ে আছেন একে অপরের দিকে। বিয়ের দিনই এটি তোলা হয়েছে বলে কয়েকটি সূত্র দাবি করছে।

মেয়েটির নাম হুমায়রা। তিনি মালয়েশিয়া প্রবাসী। তার সঙ্গেই চুপিসারে ঘর বেঁধেছেন হৃদয়। ১০ সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সূত্র জানিয়েছে, ৯ সেপ্টেম্বর হৃদয়ের গায়ে হলুদ অনুষ্ঠান হয়। এর পরদিন তিনি হুমায়রাকে বিয়ে করেন। তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছিল বেশ কয়েক মাস ধরে। অবশেষে এই ভালোবাসার সফল সমাপ্তি হলো বিয়ের মধ্য দিয়ে।

এ বিষয়ে হৃদয় খান বা তার পরিবার থেকে কেউ কথা না বললেও হৃদয়ের একজন বন্ধু জানিয়েছেন, বিয়ের ঘটনা সত্য। হৃদয় চাইছেন না এখনই বিষয়টি প্রকাশ হোক। কিছুদিন পর তিনি নিজেই সবাইকে জানাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিয়ে করতে হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানাও পাত্র খুঁজছেন

আপডেট টাইম : ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭