বাঙালী কণ্ঠ নিউজঃ সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট প্রকল্প বাস্তবায়নে মাত্র ১ ঘণ্টায় ৭ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন করে বিশ্বের মধ্যে অনন্য রেকর্ড গড়ল রাজারহাট উপজেলা । শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাই বৃক্ষ রোপণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এজন্য তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আসছিল। রাজারহাট উপজেলার মতো সারা দেশে এ কার্যক্রম চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। গতকাল কুড়িগ্রামের রাজারহাট উপজেলাজুড়ে একযোগে মাত্র ১ ঘণ্টায় ৭ লাখ বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এ কথা বলেন। রাজারহাট হ্যালিপ্যাড মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান প্রমুখ। রাজারহাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ৭টি ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ঘড়ির কাঁটায় ঠিক তখন সকাল ১০টা একযোগে গোটা উপজেলাজুড়ে ৩ হাজার টিম লিডারের বাঁশি বাজিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু হয়ে তা চলে বেলা ১১টা পর্যন্ত। এতে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ হাজার শিক্ষার্থীসহ ১ লাখ ১৫ হাজার সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে উপজেলার ৫০০টি রাস্তার ৫০১ কি. মি. এলাকাজুড়ে আনন্দমুখর পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ২০০টি কমিটি কাজ করে। উল্লেখ্য, ৬৩ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি জাতের ৭ লাখ চারা রোপণ করা হয়। এ ব্যাপারে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, বৃক্ষরোপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বিশ্বের মধ্যে উপজেলা পর্যায়ে এই প্রথম। আশা করছি, সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট হিসেবে গিনেস বুকে রেকর্ড গড়লো রাজারহাট উপজেলা। শেষে তিনি সাংবাদিকদের কাছে বৃক্ষরোপণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে প্রেস বরিফিং দেন।
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা
কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট
বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ
প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু
২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার
পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী
রাজারহাটে ১ ঘণ্টায় ৭ লাখ বৃক্ষরোপণ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
- 429
Tag :
জনপ্রিয় সংবাদ



























