ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী হুঁশিয়ারি প্রিন্সের ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

বাকৃতিতে ছাত্র উপদেষ্টার রুমে তালা

বাঙালী কণ্ঠ নিউজঃ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন ২১ দফা দাবি পূরণ না করায় ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপদেষ্টার কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। পরে তারা উপদেষ্টার পদত্যাগ দাবি করে।

এর আগে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ২১ দফা দাবি তুলে ধরেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন সাড়া না দেয়ায় তারা আজ আন্দোলনে নামে।

এর আগে দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের জন্য নতুন বাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে এবং বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা ছাত্রবিষয়ক উপদেষ্টার পদত্যাগও দাবি করেন।

সমাবেশে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রবিষয়ক উপদেষ্টা সচ্চিদানন্দ দাস চৌধুরী আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি যেহেতু তোমাদের কোনো দাবি মানতে পারি নাই, সেহেতু আমি পদত্যাগের দাবি মানতে চেষ্টা করবো। এ বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাব। এ কথা বলে তিনি চলে যাবার পর কার্যালয়ে তালা লাগিয়ে দেয় নেতাকর্মীরা।

২১ দফা দাবির মধ্যে ছিল- সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাকসু নির্বাচন প্রদান, ডাইনিং, ক্যান্টিন ও হোটেলের খাবারের মানোন্নয়ন, মাদকমুক্ত ক্যম্পাস গঠন, শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি, একাডেমিক কারিকুলাম ও ক্লাসরুম আধুনিকীকরণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও বাসের সংখ্যা বৃদ্ধি, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা উন্নতিকরণ, ব্রডব্যান্ড চালু করণসহ মোট ২১ দফা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বাকৃতিতে ছাত্র উপদেষ্টার রুমে তালা

আপডেট টাইম : ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭