ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

এত বড় খেলোয়াড় হইনি যে বিশ্রামে যাব

বাঙালী কণ্ঠ নিউজঃ সাকিব আল হাসানের বিশ্রাম নিয়ে অনেক কথাবার্তা, আলোচনা-সমালোচনা। সাকিব যদি বিশ্রামে যান, তাহলে বিশ্রাম চাইতেই পারেন তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমরা। কিন্তু বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম নিজেই জানিয়েছেন, তাঁর এমন কোনো পরিকল্পনা নেই। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে রসিকতা করেই বলেছেন, ‘আমি এত বড় খেলোয়াড় হইনি যে আমাকে বিশ্রাম নিতে হবে।’
সাকিবের বিশ্রামে যাওয়াটা অধিনায়ক হিসেবে তাঁর জন্য যে বড় ধাক্কা, সেটা স্বীকার করেছেন অকপটেই। কিন্তু সিদ্ধান্তটা যেহেতু সাকিবের একান্ত নিজের, তাই এটিকে সম্মান জানান তিনি, ‘সাকিব থাকলে সেটা যেকোনো অধিনায়কের জন্যই প্লাস পয়েন্ট। ওকে অনেক মিস করব। তবে সাকিবের বিশ্রামটা যেন ঠিকঠাক হয়। ফ্রেশ হয়ে সে আবার আগের রূপে ফিরে আসবে, এটাই আশা করি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণার আগেই বিসিবির কাছে টেস্ট থেকে বিশ্রাম চান। বোর্ড অবশ্য তাঁকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে। দ্বিতীয় টেস্টে সাকিব ইচ্ছা করলে যেন দলে ফিরতে পারেন, সেই রাস্তাটাও খোলা রাখা হয়েছে। সাকিব অবশ্য বিশ্রামের সময় সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন বলেই জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান

এত বড় খেলোয়াড় হইনি যে বিশ্রামে যাব

আপডেট টাইম : ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭