ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির দাবি এডাবের

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্মম ও বর্বরোচিত আক্রমণ বন্ধ করার জন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান (এডাব)।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংস্থাটির নেতারা এ দাবি জানান।

বক্তারা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত করাসহ এ সমস্যার স্থায়ী সমাধানকল্পে বন্ধু রাষ্ট্রসহ সকল মানবতাকামী আন্তর্জাতিক সংস্থাসমূহের যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

পালিয়ে আসা রোহিঙ্গাদের সরকারনিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্রে রাখার পাশাপাশি দ্রুত তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা করা আহ্বান জানান তারা।

এ ছাড়া আশ্রিত রোহিঙ্গাদের মধ্য হতে যেন কোনো ধরনের জঙ্গি তৎপরতা সৃষ্টি হতে না পারে সেদিকে নজরদারি বৃদ্ধির দাবি জানানো হয়।

মানববন্ধনে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠানের (এডাব) পরিচালক এ কে এম জসিম উদ্দিন, ঢাকা মহানগর শাখার সভাপতি মাসুদা ফারুক রত্না, ঢাকা জেলার সদস্য সচিব কাজী বেবী, কার্যকরী পরিষদ সদস্য মাহবুবা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির দাবি এডাবের

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭