ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

নৌকা বাইচ নদীতে ঐতিহ্যবাহি কালকিনিতে আড়িয়াল

বাঙালী কণ্ঠ নিউজঃ মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্তঞ্চল সাহেবরামপুর এলাকার আন্ডারচরের আড়িয়াল খাঁ নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ চুড়ান্ত প্রতিযোগীতা।

অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করতে আড়িয়াল খাঁ নদীর দুই পাড়ে জড়ো হয়েছিল কয়েক হাজার উৎসুক জনতা। নদীতে আকর্ষনীয় সাজে সজ্জিত কয়েকটি নৌকার বাদ্য-যন্ত্রসহ গানের আসর বসিয়ে নৌকা বাইচ প্রতিযোগীতা আরো প্রাণবন্ত করে তুলে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধাপে-ধাপে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার ১৫টি নৌকা অংশ নেয়।

সুসজ্জিত নৌকার সঙ্গে মাঝি মালারাও প্রতি নৌকায় রং-বেরংঙ্গের পোশাক পরে নৌকা বাইচ প্রতিযোগীতাকে উৎসবে পরিনতি করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা বাইচকে কেন্দ্র করে আড়িযাল খা নদীতে চলছিল প্রমোদপ্রেমী হাজারো জনতার উৎসব। সাহেবরামপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ও স্থানীয় এমপি আফম বাহাউদ্দিন নাছিমের সৌজন্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতা ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় এমপি আফম বাহাউদ্দিন নাছিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, জেলা পৌরসভার মেয়র খালিদ হাসান ইয়াদ, পৌর আ’লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার। এ চুড়ান্ত প্রতিযোগীতায় ১ম সিডিখান নৌকা, ২য় মৃধা কান্দি নৌকা ও ৩য় হয় সমিতিরহাট নৌকা। পরে রাতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে ফ্রিজ ও টিভি প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

নৌকা বাইচ নদীতে ঐতিহ্যবাহি কালকিনিতে আড়িয়াল

আপডেট টাইম : ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭