ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই ফল ঘোষণা করেন।

মন্ত্রী জানান, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৫৫ হাজার ৩৬৫ জন পাস করেছেন। তাদের মধ্যে ভর্তির জন্য আবেদন করেছে ১৩ লাখ এক হাজার ৯৯ জন। আবেদন করেনি এক লাখ ৫৪ হাজার ৩৬৬ জন।

শিক্ষামন্ত্রী জানান, কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে নয় হাজার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে বোর্ড অনুমোদিত আসনসংখ্যা ২১ লাখ ১৪ হাজার ২৫৬টি।

নুরুল ইসলাম নাহিদ জানান, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আট লাখের বেশি আসন খালি থাকবে। আসন সঙ্কটের কারণে ভর্তি হতে পারবে না, এমন ছাত্রছাত্রী এবার খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে ভর্তির ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মনোনীত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে ১৮ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।

দেশের সরকারি-বেসরকারি কলেজে গত ২৬ মে থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়। এবারও অনলাইন পদ্ধতিতে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পেয়েছে।

২৬ মে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, আগামী ১০ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ

আপডেট টাইম : ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬