ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বিষণ্নতা দূর হবে ব্যাঙের ছাতায়

বাঙালী কণ্ঠ নিউজঃ ম্যাজিক মাশরুম নামে পরিচিত একধরনের ব্যাঙের ছাতায় ঘোর সৃষ্টিকারী রাসায়নিক ব্যবহারের মাধ্যমে মানসিক বিষণ্নতার নিরাময় সম্ভব হতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীরা।

সিলোসিবিন নামে এই রাসায়নিক উপাদান মানুষের মস্তিষ্কে মাদকের ঘোর সৃষ্টি করতে পারে, যা মস্তিষ্ককে আবার চাঙ্গা করে তুলতে সাহায্য করে। ১৯জন রোগীর ওপর এই উপাদান পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা। এটি ব্যবহারের পর অর্ধেক রোগীর মানসিক বিষণ্নতা কেটে গেছে এবং তারা মস্তিষ্কে একটা পরিবর্তন অনুভব করতে পেরেছেন যা প্রায় পাঁচ সপ্তাহ ধরে স্থায়ী হয়েছে।

তবে লন্ডনে ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা রোগীদের ম্যাজিক মাশরুম দিয়ে নিজেদের ওপর চিকিৎসা চালানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন তারা গবেষণায় দেখেছেন সিলোসিবিন রাসায়নিক পদার্থটি মস্তিষ্ককে হালকা করে দেয় এবং মানুষকে মানসিক বিষণ্নতার উপসর্গ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তবে মস্তিষ্কের ভেতর এটি ঠিক কীভাবে কাজ করে তা এখনও পরিস্কারভাবে জানা যায় নি।

বিজ্ঞানীরা আরও জানান, তারা গবেষণায় দেখেছেন এই সিলোসিবিন মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ অংশে কাজ করে। এই অংশ দুটি মস্তিষ্কের মধ্যে ভয় বা উদ্বেগের মত অনুভূতি কীভাবে কাজ করবে তার জন্য দায়ী।

তবে গবেষণা দলের প্রধান ড: রবিন কারহার্ট-হ্যারিস বলেন, এখন আরও বিস্তৃত পরিসরে এই গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কিন্তু প্রাথমিক গবেষণার ফলাফল খুবই আশাব্যঞ্জক এবং মানসিক বিষণ্নতার সফল চিকিৎসায় এই সিলোসিবিন কীভাবে ব্যবহার করা হবে সেটাই পরবর্তী ধাপে তারা পরীক্ষা করে দেখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বিষণ্নতা দূর হবে ব্যাঙের ছাতায়

আপডেট টাইম : ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭