গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, উনি (জিয়া) আসলে কোনো দিনই সন্মুখ যুদ্ধ করেননি। যেখানে যুদ্ধ, সেখানে তিনি থাকতেন না। আমাদের ছেড়ে সে পালিয়ে আসতেন। তার সঙ্গে থাকা একজন লেফটেনেন্ট অসুস্থ হয়ে পড়লে তাকে রেখে রামগড়ে চলে যান মেজর জিয়া। পরে আমরা রামগড়ে পৌঁছানোর পর আমি জিয়াকে জিজ্ঞেস করি, আপনি এখানে কেন? তিনি জানান, ভারত থেকে অস্ত্র নিতে এসেছেন। গতকাল জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বক্তব্য প্রদানের সময় মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আজ হঠাৎ এসব কথা মনে পড়ল পাশে বসা স্বাধীনতা যুদ্ধের সময়কার সাথী মেজর (অব.) রফিকুল ইসলাম ও ক্যাপ্টেন (অব.) সুবিধ আলী ভূঁইয়াকে দেখে। তিনি বলেন, উনি (জিয়া) আর আমি একসঙ্গে ছিলাম। আমি তখন নির্বাচিত এমপি। ১৯৭১ সালের ২৬ মার্চ বেলা ২টায় তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান সাহেব বঙ্গবন্ধুর মধ্যরাতের স্বাধীনতার ঘোষণাটি প্রথম বেতারে পাঠ করেন। আমি একটা কথা দৃঢ়ভাবে বলতে চাই। সেই বক্তব্য আবার লিখিতভাবে ড্রাফট করে দেই আমরা। আমরা সেটা উনাকে (জিয়াকে) দিলে উনি বেতারে পড়েছেন, ‘আই মেজর জিয়া অন বি হাফ অব দি আওয়া গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু ডিকলেয়ার ইনডিপেন্ডেন্ট।’ এ সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ম্যাডাম খালেদা জিয়া আপনি নিজেই বলেন, জিয়া ২৭ তারিখ স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তাহলে ২৬ তারিখ কেন স্বাধীনতা দিবস পালন করেন? এর কোনো উত্তর আপনার কাছে আছে? কাজেই ইতিহাস যেটা, সেটাই সত্য। ইতিহাস মেনে চলা উচিত। পূর্তমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রী, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। অপরদিকে ম্যাডাম খালেদা জিয়া চ্যাম্পিয়ন অব দ্য সন্ত্রাস। চ্যাম্পিয়ন অব দ্য পেট্রোল বোম হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে বাস পুড়িয়েছেন, মানুষ পুড়িয়েছেন, এমন কোনো কাজ নেই তিনি করেননি। এখন নয়া জিনিস শুরু করেছেন সেটা হলো গুপ্ত হত্যা। তবে যেভাবে ৯০ দিন পর আন্দোলনে ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছেন। সেভাবেই এই গুপ্ত হত্যা বন্ধ হবে একদিন।
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া
প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা
ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী
নয় বছর পর খুলল ওসমানী উদ্যান
পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক
‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ
ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল
সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী
জিয়া সম্মুখ যুদ্ধ করেননি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০১৬
- 546
Tag :
জনপ্রিয় সংবাদ


























