ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

১০ বছর বয়সেই সাংবাদিক, বিশ্বব্যাপী জনপ্রিয়তা

জান্না জিহাদ আয়াদের বয়স মাত্র ১০ বছর৷ ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবি সালেহ এলাকার বাসিন্দা জান্না এরই মধ্যে সাংবাদিক হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছে৷ তার বেশিরভাগ ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল৷

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিদিনের প্রতিবাদ মিছিলে অন্য শিশুদের সঙ্গে যোগ দেয় জান্না৷ মাত্র ৭ বছর তখন থেকেই একটি হ্যান্ডি ক্যামেরা দিয়ে তার গ্রামে ইসরাইলি সেনাদের কর্মকাণ্ডর ভিডিও করা শুরু করে সে৷

জান্না’র যে ভিডিওটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে তাতে দেখা যায়, ইসরাইলি সেনাদেরকে জান্না বলছে, ‘‘তোমরা সন্ত্রাসী, তোমরা মানুষকে ভয় দেখাতে চাও৷ কেউ তোমাদের পছন্দ করে না৷ সবাই আমাদের ভালোবাসে, তোমাদের নয়৷”

আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জান্না বলেছে, ‘‘অনেক সাংবাদিকই আমাদের এখানকার খবর বিশ্বের দরবারে পৌঁছাতে পারেনি৷ তাই ভাবলাম, আমার গ্রামের খবর আমিই পৌঁছে দেই৷”

জান্না’র চাচা একজন আলোকচিত্রী এবং তার কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে ভিডিও করা শুরু করে সে৷

জান্না জানায়, প্রাপ্ত বয়স্ক সাংবাদিকরা কোনো ঘটনার খবর সংগ্রহ করতে গেলে ইসরাইলি সেনারা তাদের ক্যামেরা কেড়ে নেয়৷ কিন্তু সে শিশু হওয়ায় তাকে উপেক্ষা করে৷ ফেসবুকে তার একটা পেজও আছে৷

আর সেখানে তার অনুসারীর সংখ্যা ২২ হাজার৷ বেশিরভাগ প্রতিবেদন আরবি আর ইংরেজিতে৷ জান্না জানিয়েছে বড় হয়ে সে সিএনএন-এর রিপোর্টার হতে চায়, কেননা, সিএনএন কখনোই ফিলিস্তিনের পক্ষে কথা বলে না৷
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

১০ বছর বয়সেই সাংবাদিক, বিশ্বব্যাপী জনপ্রিয়তা

আপডেট টাইম : ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬