ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ছাড়া গরিবকে কেউ দেখে না: কৃষিমন্ত্রী

গরিব মানুষদের ও ছাত্র-ছাত্রীদের শেখ হাসিনা ছাড়া কেউ দেখেন না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে মেধাবী ছাত্র-ছাত্রী ও গরিব-দুস্থদের মধ্যে ‍বস্ত্র ও চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, খালেদা জিয়া নিজেও পড়াশোনা জানেন না, তার ছেলেরাও পড়াশোনা জানেন না। কাজেই সেটার মর্যাদাও তারা জানেন না। কিন্তু শেখ হাসিনা বইয়ের মর্যাদা জানেন, ‍তাই বিনা পয়সায় তিনি বই দেন।

এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউপির ৮টিতে ৫৫২ জন শিক্ষার্থী ও ৩২০০ গরিব-দুস্থদের মধ্যে কাপড় এবং ১৩৩৭ জনের মধ্যে বিশেষ ভিজিএফ চাল বিতরণ করেন।

এ সময় শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্করসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

শেখ হাসিনা ছাড়া গরিবকে কেউ দেখে না: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০১৬