ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

ধরা পড়ল ৮৮ কেজির বিশাল বাঘাইড় মাছ, দাম কত জানেন

মাথা খারাপ হওয়া অবস্থা, ধরা পড়লো ৮৮ কেজির বাঘাইড় মাছ! রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ফেরিঘাট বরাবর পদ্মা ও যমুনার মিলনস্থলে এত বড় মাছটি ধরা পড়ে আজ।

শুক্রবার সকালে ধরা পড়া ৮৮ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি পরে ৮০ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়রা জানান, অনেক দিন পর এত বড় বাঘাইড় মাছ পদ্মায় ধরা পড়ল।

মৎস্য ব্যবসায়ী ও মাছ ক্রেতা মো. শাজাহান জানান, শুক্রবার ভোরে স্থানীয় জেলে নিমাই হালদার ও চার সহকর্মীকে সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পদ্মায় মাছ ধরতে জাল ফেলেন।  অনেক সময় পেরিয়ে

গেলেও মাছ না পেয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন তিনি।

তিনি জানান, সকাল পৌনে আটটার দিকে হঠাৎ তাদের জালে বড় রকমের ঝাঁকি দেয়।  এতে তিনি অনেকটা আঁতকে ওঠেন।  তবে সাহসের সঙ্গেই সবাই মিলে জাল টানতে থাকেন।

মাছ ক্রেতা মো. শাজাহান জানান, নৌকার কাছাকাছি আসামাত্র মাছটি এমন জোরে ঝাঁকি দেয় যে, নৌকাটি ডুবতে থাকে।  এ সময় তারা চিৎকার করতে থাকলে দ্রুত আরেকটি ট্রলার তাদের কাছে পৌঁছে।

তিনি জানান, পরে জালসহ বিশাল বাঘাইড় মাছটি তারা ওই নৌকায় তুলে তীরে ফিরে আসেন।  জেলে নিমাই হালদারের কাছ থেকে তিনি মাছটি কিনে নেন।

পরে ফেরিঘাটের মৎস্য আড়তে মৎস্য ব্যবসায়ীরা মিলে বাঘাইড় মাছটি কাটেন।  এ সময় মাছটি ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

মৎস্য ব্যবসায়ী শাজাহান জানান, তার কাছ থেকে এ মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় আরেক মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ।

নুরুল ইসলাম জানান, মাছটির ওজন ৮৮ কেজিরও বেশি।  কিন্তু আমরা তাকে ৮৮ কেজির দাম দিয়েছি। প্রায় তিন বছর আগে এ পদ্মা থেকে ৮০ কেজি ওজনের আরেকটি বাঘাইড় পেয়েছিলেন বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধরা পড়ল ৮৮ কেজির বিশাল বাঘাইড় মাছ, দাম কত জানেন

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০১৬