বাঙালী কণ্ঠ নিউজঃ ১৩ নভেম্বর কিশোরগঞ্জ সদর ও ময়মনসিংহ নান্দাইল উপজেলার সংযোগস্থল তেলিয়াগ্রাম ও ব্রাহ্মণকচুরি গ্রামে কৃষকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নে প্রায় তিন হাজার কৃষকের বিজ রোপন নদী বাঁধ দেওয়ায় তেলিয়াগ্রামের ১০ জন জেলের মাছ ধরার জন্য পানিতে ডুবে যায়। নদীতে বাঁধ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষের প্রস্তুতির খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, নান্দাইল থানার ওসি ইউনুস, সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, অন্যদিকে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মামুন আল-মাসুদ খান, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, লতিবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইদ্রিছ মিয়া হরিপুর বাজারে যৌথ মিটিংয়ের পর বাঁধটি নস্যাৎ ও নদীর পানি স্বাভাবিক চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়। বাস্তবে নদীতে এসে দেখা যায় জেলেরা নদীতে প্রায় ১০ হাত জায়গা জুড়ে মাটি ভরাট করে পানির গতিরোধ করে মাছ ধরে। কিন্তু নান্দাইল ও কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উক্ত বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথা জানালেও সদর উপজেলা লতিবাবাদ ইউনিয়নে ৩ হাজার কৃষকের বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বীজতলা নির্মাণে কোন সুফল পাননি। কৃষকদের মধ্যে একজন বলেন, আমরা প্রায় তিন হাজার কৃষক এই বাঁধের জন্য আনুমানিক ৩ হাজার মণ ধান উৎপন্ন করে থাকি। যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হয়, আমরা ক্ষতিগ্রস্থ হব।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
বাঁধের কারণে বীজতলা তৈরি হচ্ছে না কিশোরগঞ্জে তিন হাজার কৃষকের মাথায় হাত
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
- 470
Tag :
জনপ্রিয় সংবাদ


























