ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জ ইটনা উপজেলার কৃষক লীগের নজিরবিহীন সফল কর্মী সভা

বাঙালী কণ্ঠ নিউজঃ ইটনায় বাংলাদেশ কৃষক লীগের প্রথম বারের মত নজিরবিহীন সফল একটি কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্থানীয় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সংগঠনের ইটানা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি ও ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় প্রধান বক্তা কৃষক লীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু ছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য বজলুর রহমান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশেম ও কামাল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান দারুল ইসলাম, ইটনা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়া, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি শোভেন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেছেন, গত বোরো মৌসুমে আগাম বন্যায় হাওরের সমস্ত বোরো ফসল তলিয়ে গেছে। হাজার হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন। কৃষিবান্ধব সরকার তাদেরকে খাদ্য সহায়তাসহ নানাভাবে সাহায্য দিচ্ছে। রাষ্ট্রপতিও তার উদ্যোগে সহায়তা দিচ্ছেন। সে কারণে কৃষকরা কোন রকমে টিকে রয়েছেন। তা না হলে এবারের ক্ষতির ফলে কৃষকরা নিঃশেষ হয়ে যেতেন। ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের মোট ৮৪ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে সরকার বিনামূল্যে বীজ ধান, সার এবং নগদ টাকা দিয়েছে। এর মধ্যে ইটনায় ৩২ হাজার, মিঠামইনে ২৭ হাজার এবং অষ্টগ্রামে ২৫ হাজার কৃষককে এ ধরনের সহায়তা দেয়া হয়েছে। তবে এবার বর্ষার পানি বিলম্বে নামছে। ফলে আবাদ পিছিয়ে যাচ্ছে। যে কারণে আগামী বোরো মৌসুমে ধান কাটা পিছিয়ে গিয়ে আগাম বন্যার আশঙ্কার মুখে পড়তে পারে। প্রধান অতিথি বলেন, আগামী দিনেও বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষির যেমন উন্নতি হবে, দেশের সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতাও বজায় থাকবে। ফলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন। তৃণমূল পর্যন্ত দলকে শক্তিশালী করার জন্য কৃষক লীগকে অনুসরণ করে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী একটি বর্ধিত সভা করার জন্য তিনি আহবান জানিয়েছেন।

সূত্রঃ হাওর বার্তা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ ইটনা উপজেলার কৃষক লীগের নজিরবিহীন সফল কর্মী সভা

আপডেট টাইম : ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭