ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

সকল বাধা অতিক্রম করে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ নারীদের আরো এগিয়ে যাওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বাধা তো থাকবে, বাধা অতিক্রম করে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে।

 আজ শনিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী পুরুষ সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ ও সমাজকে এগিয়ে নেয়ার কথা বলে শেখ হাসিনা বলেন, নারী পুরুষ সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, নারী পুরুষ উভয়ের অবদান ছাড়া একটা সমাজকে গড়ে তোলা সম্ভব না। নারী ছাড়া একটা সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে কতটা এগুতে পারবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্বৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নারীদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি আমাদের (নারীদের) জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করেই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।
শেখ হাসিনা বলেন, বেগম রোকেয়ার অনুপ্রেরণা নিয়েই তিনি সরকার পরিচালনা করে যাচ্ছেন। একই সঙ্গে বাঙালি নারীর জাগরণ তরান্বিত হচ্ছে। বেগম রোকেয়া বাঙালির নারী জাগরণের অগ্রদূত।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নারী-পুরুষ মিলে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিতে হবে।

বঙ্গবন্ধুর রাজনৈতিক সফলতায় বঙ্গমাতার অবদান এবং ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, বাবার প্রতিটি কাজে পেছন থেকে আমার মা সহযোগিতা করতেন। আমার মা জীবনটা পর্যন্ত দিয়ে গেছেন বাবার পাশে থেকে।

২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে হবে উন্নত সমৃদ্ধশালী দেশ। এ লক্ষে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সকল বাধা অতিক্রম করে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭