ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আগামীকাল দুর্গম হাওর এলাকায় সোলার বিদ্যুৎ প্রকল্প’ উদ্বোধন

দ্বীন ইসলামঃ দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’ উদ্বোধন হবে ১০ ডিসেম্বর (রোববার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুনামগঞ্জের এ ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’ উদ্বোধন করবেন।

সুনামগঞ্জ জেলার শাল্লার হবিবপুর ইউনিয়নের প্রত্যন্ত হাওর এলাকা আগুয়াই-শ্বাসখাই বাজারের মধ্যবর্তী স্থানে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘দুর্গম হাওর সোলার বিদ্যুৎ প্রকল্প’।

Related image

প্রায় ৪শ গ্রাহক এই প্রকল্প থেকে বিদ্যুৎ সংযোগ পাবেন। ঠিকাদারি প্রতিষ্ঠান রহিম আফরোজ এ প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। এ প্রকল্পে ২ হাজার ৩২২টি সোলার প্যানেল ও ৫৪০টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। প্রকল্প থেকে বিদ্যুৎ পাবে আগুয়াই, শ্বাসখাই বাজার, বিলপুর, সরসপুরসহ ১৬টি পাড়ার ৪শ পরিবার।

প্রকল্প থেকে মিটার সংযোগ হবে পল্লী বিদ্যুতের নিয়মে। প্রত্যেক গ্রাহককে সংযোগের জন্য প্রাক্কলন ব্যয় ৭০৩ টাকা, নিরাপত্তা জমা ৩৭৫ টাকা দিতে হবে।

Related image

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। গণভবনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎসচিবসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত থাকবেন।

Related image

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, সুনামগঞ্জের সংসদ সদস্যরা, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর মেয়র এবং শাল্লার এই প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত থাকবেন।

সূত্রঃ হাওর বার্তা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আগামীকাল দুর্গম হাওর এলাকায় সোলার বিদ্যুৎ প্রকল্প’ উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭